Bartaman Logo
১৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

রেললাইনে শিক্ষকের দেহ

বৃহস্পতিবার রাতে বংশীহারি থানার বিশ্বনাথপুর রেললাইন থেকে প্রাথমিক শিক্ষকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। পুলিস সূত্রে জানা গিয়েছে মৃত শিক্ষকের নাম সঞ্জীব সরকার (৪১)। রাতে বাসিন্দারা শিক্ষকের রক্তাক্ত দেহ দেখতে পান রেললাইনে।

রেললাইনে শিক্ষকের দেহ
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, গঙ্গারামপুর: বৃহস্পতিবার রাতে বংশীহারি থানার বিশ্বনাথপুর রেললাইন থেকে প্রাথমিক শিক্ষকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। পুলিস সূত্রে জানা গিয়েছে মৃত শিক্ষকের নাম সঞ্জীব সরকার (৪১)। রাতে বাসিন্দারা শিক্ষকের রক্তাক্ত দেহ দেখতে পান রেললাইনে। খবর পেয়ে রেল পুলিস ও বংশীহারি থানার পুলিস ঘটনাস্থলে গিয়ে দেহ চিহ্নিত করে। 
Advertisement
পুলিসের প্রাথমিক অনুমান, বালুরঘাট-শিয়ালদহ এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হয়েছে শিক্ষকের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিক্ষক বেশ কয়েকবছর ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। হরিরামপুর সার্কেলে একটি প্রাথমিক স্কুলের শিক্ষক ছিলেন। হাঁটতে গিয়ে অসাবধানতায় ট্রেনের ধাক্কা লেগেছে নাকি রেললাইনে এসে  শিক্ষক আত্মহত্যা করেছেন, তার তদন্তে নেমেছে বংশীহারি থানার পুলিস। 
Advertisement
সম্পর্কিত সংবাদ