সংবাদদাতা, তপন: ছাগল চড়াতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হলো এক ব্যক্তির। রবিবার দুর্ঘটনাটি ঘটেছে তপন ব্লকের হরসুরা গ্রাম পঞ্চায়েতের রামপুর রেল স্টেশন এলাকায়। মৃতের নাম গণেশ বর্মন (৪৮)। বাড়ি তপন থানার রামপুরে। এদিন দুপুরে খাবার খেয়ে ছাগল চড়াতে বেরিয়ে যান। রেল লাইন থেকে ছাগল তাড়াতে গিয়ে ঘটে বিপত্তি। স্থানীয়রা জানিয়েছেন, নবদ্বীপ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রামপুর ফাঁড়ির পুলিস এবং রেল পুলিস।



