Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রেল, পূর্ত দপ্তরের পরিদর্শন

রেল, পূর্ত দপ্তরের পরিদর্শন
  • ১৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বালুরঘাট: ওভারব্রিজ তৈরি করতে বালুরঘাট-হিলি রেলপথে থাকা রাজ্য সড়কগুলি পরিদর্শনে করল রেল কর্তৃপক্ষ। বুধবার বালুরঘাট ব্লকের কামারপাড়া কুরমাইল ও হিলির বিনশিরা এলাকা রেল আধিকারিকরা পূর্তদপ্তরকে সঙ্গে নিয়ে পরিদর্শন করেন। কামারপাড়া-চিঙ্গিসপুর ও তিওর বিনশিরা রাজ্য সড়কের উপর দিয়ে রেল পথ সম্প্রসারণ হচ্ছে। স্বাভাবিকভাবে যাতে পথচারীদের সমস্যা না হয় সেই দিকে তাকিয়ে একগুচ্ছ পরিকল্পনা করা হয়েছে। দুই রাস্তার উপরে রেলের ওভার ব্রিজ বানানো হবে। বাকি যে সমস্ত রাস্তা রেলপথে পড়েছে, সেগুলির কোথায় আন্ডারপাস বা ওভারব্রিজ তৈরি করা হবে, তা নিয়ে রেল দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এদিন বিভিন্ন এলাকার রাস্তায় মাপজোখ করা হয়। রেল আগামী কয়েক সপ্তাহ ধরে সমীক্ষা করে রিপোর্ট বানানোর কাজ সম্পূর্ণ করবে।
Advertisement
জেলা পূর্ত দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অর্জুন ভৌমিক বলেন, রেলের আধিকারিকরা এদিন আমাদের নিয়ে বিভিন্ন রাস্তা পরিদর্শন করেন। পূর্ত দপ্তরের দু’টি রাস্তার উপর দিয়ে রেল যাবে। সেখানে ওভার ব্রিজ তৈরি করা হবে। বাকি জেলা পরিষদ সহ অন্য দপ্তরের যেসব রাস্তা পড়েছে, সেখানেও ওভারব্রিজ বা আন্ডারপাস করা হবে।
সম্পর্কিত সংবাদ