সংবাদদাতা, কুমারগ্রাম: কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়িতে রেলওয়ে ওভারব্রিজ তৈরির বিষয়ে ফের আশায় বুক বাঁধতে শুরু করেছে এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষ। শুক্রবার রেল ও রাজ্য সরকারের তরফে জয়েন্ট সার্ভের পরই এলাকায় খুশির হাওয়া বইছে।
Advertisement
ওই দিন কামাখ্যাগুড়ির ঘোড়ামারা রেলগেটে আসেন আলিপুরদুয়ারের মহকুমাশাসক দেবব্রত রায়, জেলা প্রশাসনের বিশেষ ভূমি অধিগ্রহণ আধিকারিক শুভ্র নন্দী সহ রেলের ইঞ্জিনিয়ার ও আধিকারিকরা। যৌথ প্রতিনিধি দল প্রস্তাবিত আরওবি তৈরির স্থান পরিদর্শন করে মাপজোখ করেন। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ প্রকাশচিক বরাইকও।
উল্লেখ্য, কামাখ্যাগুড়িতে রেলের আরওবি তৈরির দাবি এক দশকের বেশি সময় ধরে করে আসছে কামাখ্যাগুড়ি ব্যবসায়ী সমিতি। বিভিন্ন রাজনৈতিক দল ও স্থানীয় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেই এই দাবি তোলা হয়। কিন্তু কেন্দ্র-রাজ্য সঙ্ঘাতের ফলে আরওবি তৈরির প্রক্রিয়া থমকে থাকে বলে অভিযোগ। রেল ও রাজ্যের তরফে যৌথ সমীক্ষার কাজ হওয়ায় কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ব্যবসায়ী ও বাসিন্দারা।
আলিপুরদুয়ারের এসডিও দেবব্রত রায় বলেন, স্থানীয়দের দাবি রয়েছে এখানে আরওবি তৈরির। আমরা যৌথভাবে মাপজোখের প্রক্রিয়া শুরু করলাম। প্রাথমিকভাবে জায়গা চিহ্নিতকরণ হল। সরকারি ও ব্যক্তিগত মালিকানাধীন কতটুকু জমি রয়েছে তা পরিমাপ করা হবে। পরবর্তীতে সরকারিভাবে ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে এখানে আরওবি তৈরি করবে।
কামাখ্যাগুড়ি ব্যবসায়ী সমিতির সম্পাদক প্রাণকৃষ্ণ সাহা বলেন, সমিতির পক্ষ থেকে আমরা প্রথম দাবি জানাই, এখানে আরওবি তৈরির। যৌথ সমীক্ষা হওয়ায় আমরা খুশি। আমরা চাই, দ্রুত এখানে আরওবি তৈরি হোক। উল্লেখ্য, কামাখ্যাগুড়িতে রেলের আরওবি তৈরির দাবি এক দশকের বেশি সময় ধরে করে আসছে কামাখ্যাগুড়ি ব্যবসায়ী সমিতি। বিভিন্ন রাজনৈতিক দল ও স্থানীয় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেই এই দাবি তোলা হয়। কিন্তু কেন্দ্র-রাজ্য সঙ্ঘাতের ফলে আরওবি তৈরির প্রক্রিয়া থমকে থাকে বলে অভিযোগ। রেল ও রাজ্যের তরফে যৌথ সমীক্ষার কাজ হওয়ায় কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ব্যবসায়ী ও বাসিন্দারা।
আলিপুরদুয়ারের এসডিও দেবব্রত রায় বলেন, স্থানীয়দের দাবি রয়েছে এখানে আরওবি তৈরির। আমরা যৌথভাবে মাপজোখের প্রক্রিয়া শুরু করলাম। প্রাথমিকভাবে জায়গা চিহ্নিতকরণ হল। সরকারি ও ব্যক্তিগত মালিকানাধীন কতটুকু জমি রয়েছে তা পরিমাপ করা হবে। পরবর্তীতে সরকারিভাবে ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে এখানে আরওবি তৈরি করবে।
বিজেপি নেতা তথা কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির সদস্য দেবেশ বর্মন বলেন, রেল ও রাজ্যের তরফে আরওবি তৈরির জন্য যৌথ সমীক্ষা হল। আমরা এইটুকু বলতে পারি যে, আরওবি তৈরির প্রক্রিয়া একধাপ এগোল। রাজ্যসভার সাংসদ তৃণমূল কংগ্রেসের প্রকাশচিক বরাইক বলেন, আমি সংসদে বিভিন্ন সমস্যার পাশাপাশি আরওবি’র বিষয়টিও তুলে ধরেছিলাম। কামাখ্যাগুড়িতে আরওবি তৈরি হয়ে গেলে বিস্তীর্ণ এলাকার মানুষ উপকৃত হবে।
এদিকে সার্ভে নিয়ে বিতর্ক উস্কে দিয়েছেন কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজকুমার ওরাওঁ। বিধায়ক বলেন, ২৮ নভেম্বর রেলের তরফে আলিপুরদুয়ার জেলা প্রশাসনকে চিঠি দিয়ে আরওবি তৈরির বিষয়ে এনওসি চাওয়া হয়েছিল। কিন্তু সেই এনওসি দেওয়া হয়েছে কী? আরওবি তৈরির জন্য রেল সবসময় তৈরি। কিন্তু রাজ্যের তরফেই সহযোগিতা মিলছে না।



