Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রেল লাইনের ধার থেকে মৃতদেহ উদ্ধার

রেল লাইনের ধার থেকে মৃতদেহ উদ্ধার
  • ১৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বাগডোগরা: রাঙাপানিতে রেল লাইনের ধার থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে বৃহস্পতিবার সকালে চাঞ্চল্য ছড়ায়। রাঙাপানি রেল গেট থেকে কিছুটা দূরে ওই ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রাঙাপানি ফাঁড়ির পুলিস ও জিআরপি। পুলিস জানিয়েছে, মৃতের বয়স আনুমানিক ৩২ বছর। দেহটি উদ্ধার করে জিআরপি ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। মৃত্যুর কারণ ও মৃতের পরিচয় জানতে পুলিস তদন্ত শুরু করেছে।  
Advertisement
সম্পর্কিত সংবাদ