Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রেল লাইনের ধারে নালা থেকে মৃতদেহ উদ্ধার

রেল লাইনের ধারে নালা থেকে মৃতদেহ উদ্ধার
  • ১১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, বাগডোগরা: শুক্রবার বিকেলে মাটিগাড়ায় রেল লাইনের পাশের একটি নালা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। মাটিগাড়া থানার অন্তর্গত মহামায়া কলোনিতে এ ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। খবর চাউর হতেই স্থানীয়রা ভিড় করেন। যদিও তাঁরা কেউ মৃতের পরিচয় জানাতে পারেননি। মাটিগাড়া থানার পুলিস ঘটনাস্থলে আসে। দেহটি রেল লাইনের ধারে পড়ে থাকায় খবর দেওয়া হয় শিলিগুড়ি জংশন স্টেশনের জিআরপি’কে। তারাও আসে। আত্মহত্যা না খুন, তা নিয়ে রহস্য দানা বাঁধে। পরে পুলিস মৃতদেহটি উদ্ধার করে ময়নতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পঠায়। পুলিস জানিয়েছে, মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।  
Advertisement
সম্পর্কিত সংবাদ