সংবাদদাতা,মেদিনীপুর: খড়্গপুর শহরের পুরীগেটের কাছে রেললাইনের ধার থেকে বৃহস্পতিবার সকালে এক যুবকের মৃতদেহ উদ্ধার করে জিআরপি। তাঁর নাম তিতেশ বেরা (২৭)। বাড়ি খড়্গপুর লোকাল থানা এলাকার ধাড়িমাল গ্রামে। খড়্গপুর জিআরপি সূত্রে জানা গিয়েছে, ট্রেনে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়।



