Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রাকেশের হেফাজত

রাকেশের হেফাজত
  • ১৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পতিরাম: নাবালিকাকে যৌন হেনস্তার অভিযোগে রাকেশ শীলকে তিনদিনের পুলিস হেফাজতে পাঠাল বালুরঘাট জেলা আদালত। আদালত সূত্রে খবর, অভিযুক্তের মোবাইল ও অন্যান্য সামগ্রী খতিয়ে দেখতেই হেফাজতে নেওয়ার আবেদন করেছিল পুলিস। জেলা আদালতের সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী বলেন, আসামীকে তিনদিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। পুলিস সূত্রে খবর, গত ২৮ মে বালুরঘাট থানায় রাকেশ শীলের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার লিখিত অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। অভিযোগ, ওই নাবালিকা ও তার মামিকে রাকেশ নিজের দোকানে ডেকেছিল কাজ দেওয়ার নাম করে। সে নাবালিকাকে দু’তলার বিশ্রাম ঘরে ডেকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ।
Advertisement
সম্পর্কিত সংবাদ