সংবাদদাতা, ঘাটাল: ঘাটাল মহকুমা থেকে ১১জন ছাত্রছাত্রী এবার রাজ্যস্তরের প্রাথমিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। আগামী ২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ দুদিন ধরে গড়বেতা সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামে রাজ্যস্তরের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তারা ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করবে। চন্দ্রকোণা-১ ব্লকের তাতারপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তথা তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি অভিজিৎ ধাড়া জানান, ওই ১১ জন প্রতিযোগীরা হল সুপ্রীতি মাইতি, প্রেয়সী ঘাঁটা, প্রদীপ মাল, আরাধ্যা শাসমল, পীযূষ মাইতি, কিরণ মণ্ডল, অর্ণব বাগ, তনুজা মাইতি, ইনসা ইয়াসমিন, প্রীতি পাল এবং বিক্রম সিং।



