Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রাজ্যস্তরের বিতর্ক প্রতিযোগিতায় মান রাখল ঘাটাল মহকুমার ২ পড়ুয়া

রাজ্যস্তরের বিতর্ক প্রতিযোগিতায় মান রাখল ঘাটাল মহকুমার ২ পড়ুয়া
  • ১৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, ঘাটাল: পশ্চিম মেদিনীপুর জেলার মান রাখল ঘাটাল মহকুমা। সোমবার নির্বাচন দপ্তর আয়োজিত রাজ্যস্তরের বিতর্ক প্রতিযোগিতা ছিল। সেই প্রতিযোগিতায় জেলা থেকে মাত্র দু’জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল। ওই দু’জন প্রতিযোগীই ছিল ঘাটাল মহকুমার। এদিন তারা ঘাটাল মহকুমা শাসকের ভিডিও কনফারেন্স রুম থেকে অনলাইনে ওই বির্তক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস জানান, জেলার ওই দু’জন প্রতিযোগীর একজন চন্দ্রকোণা-২ ব্লকের পলাশচাপড়ি নিগমানন্দ হাইস্কুলের মাধ্যমিকের ২০২৫ সালের পরীক্ষার্থী শ্রেয়া মণ্ডল। অন্যজন দাসপুর-১ ব্লকের রসিকগঞ্জ বিদ্যাসাগর হাইস্কুলের দশম শ্রেণির ছাত্রী মন কর্মকার। রাজ্য থেকে গুগল মিটের মাধ্যমে ওই প্রতিযোগীরা অংশগ্রহণ করে।
Advertisement
জাতীয় ভোটার দিবস উপলক্ষে রাজ্য নির্বাচন দপ্তর নবম থেকে দশম শ্রেণি ছাত্রছাত্রীদের জন্য ‘প্রযুক্তি গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও সহজলভ্য করে তুলবে’ এই শিরোনামের উপর একটি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছিল। ডিসেম্বর মাস থেকে ওই প্রতিযোগিতাটি ব্লক স্তর থেকে শুরু হয়েছিল। জেলা নির্বাচন দপ্তর সূত্রে জানা গিয়েছে, জেলাস্তরের প্রতিযোগিতাটি ২ জানুয়ারি শহরে অনুষ্ঠিত হয়েছিল। জেলা থেকে প্রতিযোগিতার পক্ষে এবং বিপক্ষে একজন করে প্রতিযোগী রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পায়। রাজ্যস্তরের প্রতিযোগিতাটি এদিন অনলাইনে হয়। এদিন পক্ষে বলে শ্রেয়া এবং বিপক্ষে বলেছিল মন। 
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এদিন রাজ্যের মোট ২৪টি জেলাকে তিনটি গ্রুপে ভাগ করা হয়। এক একটি গ্রুপের এক একটি স্লটে অনলাইন প্রতিযোগিতা হয়। প্রত্যেক প্রতিযোগীর জন্য পাঁচ মিনিট সময় দেওয়া হয়। গ্রুপের আটটি জেলার প্রতিযোগীদের বক্তব্যের শেষে প্রত্যেক প্রতিযোগীকে এক মিনিট করে র‍্যাপ-আপ করার সময় দেওয়া হয়েছিল। পশ্চিম মেদিনীপুর ছিল ‘এ’ গ্রুপে।
সম্পর্কিত সংবাদ