নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: সোমবার প্রতিবন্ধকতা যুক্ত সৃজনশীল প্রাপ্তবয়স্ক বিভাগে রাজ্যস্তরীয় পুরস্কার পেলেন পশ্চিম মেদিনীপুর জেলার দুই বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি। নারী ও শিশু বিকাশ, সমাজ কল্যাণ দপ্তরের উদ্যোগে এই পুরস্কার দেওয়া হয়। প্রতিবন্ধী পুরস্কার প্রাপক দুই ব্যক্তির নাম তুহিন দে ও অর্ঘ্য দত্ত। জানা গিয়েছে, অর্ঘ্যবাবুর বাড়ি মেদিনীপুর শহরের বক্সি বাজার এলাকায়। অপরদিকে, তুহিনবাবুর বাড়ি খড়্গপুরের মালঞ্চ এলাকায়। তাঁদের এই সাফল্যে খুশি জেলাবাসী।



