নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: রাজ্যস্তরীয় নবম কালচারাল মিটে অংশ নিল রাজ্যের বিভিন্ন প্রান্তের ৫০টি হোমের ২০০ জন কিশোর-কিশোরী। হোমের শিশুরা বহরমপুর রবীন্দ্র সদন ও কালেক্টরেট ক্লাবের প্রেক্ষাগৃহে নিজেদের পরিবেশনা তুলে ধরে। রাজ্য সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের উদ্যোগে প্রতিবছরই হোমের শিশুদের নিয়ে এই ধরনের কালচারাল মিট করা হয়। দূরের জেলা থেকে আগত অংশগ্রহণকারীরা বৃহস্পতিবারেই বহরমপুর চলে আসে। শুক্রবার একাঙ্ক নাটক, নাচ ও অঙ্কনে অংশগ্রহণ করে তারা। এদিন সকালে এই কালচারাল মিটের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের ডিরেক্টর উপালি রায়, স্পেশাল সেক্রেটারি অংশুল গুপ্তা, জেলাশাসক রাজর্ষি মিত্র প্রমুখ।
Advertisement
জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের জেলা আধিকারিক অমিত সাহা বলেন, ২০০জন হোমের শিশু এদিন বিভিন্ন ইভেন্টে অংশ নিয়েছে। রবীন্দ্র সদন ও কালেক্টরেট ক্লাবে ইভেন্টগুলি করা হয়। গোটা রাজ্য থেকেই অংশগ্রহণকারীরা এদিন প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে।



