Bartaman Logo
১০ জুন, ২০২৬

রাজ্যগুলিকে বর্ডার চেকপোস্ট তুলে দেওয়ার নির্দেশ কেন্দ্রের

রাজ্যগুলিকে বর্ডার চেকপোস্ট তুলে দেওয়ার নির্দেশ কেন্দ্রের
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেশের অভ্যন্তরের সমস্ত বর্ডার চেকপোস্ট তুলে দেওয়ার জন্য রাজ্যগুলিকে নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রকের তরফে নির্দেশিকা জারি করে রাজ্য সরকারগুলিকে এই নির্দেশ কার্যকর করার কথা বলা হয়েছে। কেন্দ্রীয় সরকারের দাবি, ২০১৭ সাল থেকে দেশজুড়ে পণ্য পরিষেবা কর (জিএসটি) চালু হয়ে গিয়েছে। সেই সঙ্গে দেশের যাবতীয় গাড়ির প্রয়োজনীয় নথিপত্র এখন অনলাইনেই দেখা যায়। গাড়ি এবং গাড়ির চালকের বিবিধ তথ্য ‘বাহন’ এবং ‘সারথি’ নামক অ্যাপের মাধ্যমে দেখে নেওয়া যায়। তাই অযথা আন্তঃরাজ্য সীমানার চেকপোস্টে গাড়ি দাঁড় করিয়ে চালকদের হয়রান না করার বিষয়ে গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় সরকার। দিল্লি সরকারের এই নির্দেশ ইতিমধ্যে একাধিক রাজ্য কার্যকর করেছে। তবে কয়েকটি রাজ্যে এখনও বর্ডার চেকপোস্ট রেখে দিয়েছে বলে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রকের তরফে জানানো হয়েছে। সেই রাজ্যগুলি হল পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, কেরালা, তেলেঙ্গানা, বিহার, অন্ধ্রপ্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান, গোয়া এবং ছত্তিশগড়। পুদুচেরিও আছে এই তালিকায়।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ