Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রাজ্য যোগাসন প্রতিযোগিতায় তৃতীয় সাত্ত্বিক

রাজ্য যোগাসন প্রতিযোগিতায় তৃতীয় সাত্ত্বিক
  • ১৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বিষ্ণুপুর: ৫১ তম সিনিয়র রাজ্য যোগাসন প্রতিযোগিতায় তৃতীয়স্থান অর্জন করে জাতীয়স্তরে খেলার ছাড়পত্র পেল কোতুলপুরের সাত্ত্বিক ভট্টাচার্য। রবিবার পশ্চিমবঙ্গ রাজ্য যোগ অ্যাসোসিয়েশন আয়োজিত কলকাতায় বউবাজার ব্যায়াম সমিতিতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় সাত্ত্বিক তৃতীয় স্থান অর্জন করেন। অ্যাসোসিয়েশন সূত্রে জানা গিয়েছে, ২০২৫ সালে ফেব্রুয়ারি মাসে কেরলে ৪৯তম জাতীয়স্তরের যোগাসন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সাত্ত্বিক সেখানে অংশগ্রহণ করতে পারবেন। পশ্চিমবঙ্গ রাজ্য যোগ অ্যাসোসিয়েশনের অর্গানাইজিং সেক্রেটারি নিরূপ দে বলেন, রাজ্যস্তরের প্রতিযোগিতায় এ রাজ্যের ১৭টি জেলার মোট ১২৯জন প্রতিযোগী বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করেন। ১৮ থেকে ৪৫ বছরের মোট ১২টি ইভেন্টে প্রতিযোগিতা হয়। তাতে বাঁকুড়ার কোতুলপুরের বাসিন্দা সাত্ত্বিক ভট্টাচার্য একটি বিভাগে তৃতীয়স্থান অর্জন করেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ