সংবাদদাতা, বহরমপুর: ৩৪তম রাজ্য তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপে সাবজুনিয়র প্রতিযোগিতায় মুর্শিদাবাদের ঝুলিতে এল পাঁচটি পদক। বেঙ্গল তাইকোন্ডো অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইছাপুর এমএসএফ কমিউনিটি হলে এই চ্যাম্পিয়নশিপে ৯ ও ১০ নভেম্বর সারা রাজ্যের কয়েকশো প্রতিযোগী অংশ নিয়েছিল। ১০ ও ১২ বছরের বিভাগে মুর্শিদাবাদ থেকে ছ’জন প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। মুর্শিদাবাদের প্রতিযোগীরা দু’টি রুপো ও তিনটি ব্রোঞ্জ পদক জয় করেছে। অল্পের জন্য হাতছাড়া হয়েছে স্বর্ণপদক।
Advertisement
মুর্শিদাবাদ থেকে অনুশ্রী হালদার ও অর্পণ সরকার রৌপ্যপদক জয় করেছে। ইসরাত জাহান, অদ্রিজা পাল ও সরফরাজ শেখ ব্রোঞ্জ পদক জিতেছে। প্রতিযোগিতায় অংশ নিয়েছিল সাহিদ শেখও। সোমবার প্রতিযোগীরা ঘরে ফিরেছে। অদ্রিজা বলে, পদক জয়ের সঙ্গে খুব ভালো অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলাম। আগামী দিনে জাতীয় ও আর্ন্তজাতিক স্তরের প্রতিযোগিতায় এই অভিজ্ঞতা কাজে দেবে।
মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট তাইকোন্ডো অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দাউদ ইব্রাহিম বলেন, আমাদের জেলার ছেলেমেয়েরা সাফল্য পেয়েছে। আরও বেশি ছেলেমেয়ে তাইকোন্ডোর সঙ্গে নিজেদের যুক্ত করবে বলে আশা করছি। আত্মরক্ষার জন্যও তাইকোন্ডো শেখা উচিত।