Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রাজ্য স্তরের ক্রেতা সুরক্ষা মেলা এবার মালদহে

রাজ্য স্তরের ক্রেতা সুরক্ষা মেলা এবার মালদহে
  • ২০ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, মালদহ: রাজ্য স্তরের ক্রেতা সুরক্ষা মেলা অনুষ্ঠিত হতে চলেছে মালদহ জেলায়। তিন দিন ব্যাপী এই মেলার সূচনা হবে আগামী ২৩ জানুয়ারি। সোমবার মালদহ জেলা প্রশাসনিক ভবনে মেলার প্রস্তুতি বৈঠকে হাজির ছিলেন রাজ্যের ক্রেতা সুরক্ষামন্ত্রী বিপ্লব মিত্র। তিনি বলেন, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে মালদহে ক্রেতা সুরক্ষা মেলা হবে। সারা রাজ্যের মধ্যে তিনটি জেলা বেছে নিয়ে ক্রেতা সুরক্ষা মেলা করা হয়। এবছর মালদহ তারমধ্যে আছে। প্রশাসন জানিয়েছে, তিন দিনের ক্রেতা সুরক্ষা মেলা চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত। ক্রেতা হিসেবে মানুষের যে সাংবিধানিক অধিকার রয়েছে অনেক জায়গাতেই দেখা যায় মানুষ সেই সুযোগগুলি নিতে পারে না। মূলত সাংবিধানিক অধিকার সম্পর্কে না জানার ফলেই এটা হয়ে থাকে। তাই প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে ক্রেতা সুরক্ষা আইন জানিয়ে দেওয়ার প্রচেষ্টা চলছে। তারই অংশ হিসেবে এই মেলার আয়োজন। 
Advertisement
সম্পর্কিত সংবাদ