সংবাদদাতা, রঘুনাথপুর: রঘুনাথপুর মহকুমা এলাকার বিভিন্ন রাজ্য সড়কে ওভারলোডেড ডাম্পার, লরি চলছে। ফলে পিচ উঠে রাজ্য সড়কের ক্ষতি হচ্ছে। এর জেরে পথ দুর্ঘটনার সংখ্যা বাড়ছে। এমন অভিযোগ পেয়ে শুক্রবার রাতে রঘুনাথপুরের মহকুমা শাসক বিবেক পঙ্কজ এলাকায় বিশেষ অভিযান চালান। পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কে অভিযানে পাঁচটি ওভারলোডেড ডাম্পার আটক করা হয়। তিনটি ডাম্পারকে মোটা টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি দু’টি ডাম্পার আটক করা হয়েছে। সূত্রের খবর, আটক ডাম্পারের মালিকদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হবে।
Advertisement
রাতে রঘুনাথপুর মহকুমার বিভিন্ন রাজ্য সড়কে ওভারলোডেড গাড়ি চলাচল বেড়ে গিয়েছে। আঞ্চলিক পরিবহণ দপ্তর ও প্রশাসনের নজরদারির অভাবে এসমস্যা দেখা দিয়েছে। সাধারণত দিনেরবেলায় জনসাধারণ ও প্রশাসনের নজরদারি থাকে। তাই রাতে রাজ্য সড়ক দিয়ে কারখানার ছাই, বালি, পাথর নিয়ে ওভারলোডেড গাড়ি চলছে। ফলে সরকারের প্রচুর টাকা রাজস্বের ক্ষতি হচ্ছে। বিভিন্ন রাজ্য সড়ক ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। ওভারলোডেড হওয়ায় আকছার ডাম্পার, লরি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ছে।
পূর্তদপ্তরের এক আধিকারিক বলেন, রাজ্য সড়ক বিশেষভাবে তৈরি করা হয়েছে। তবে ওভারলোডেড গাড়ির চাপে তাড়াতাড়ি পিচ উঠে যাচ্ছে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, লরি, ডাম্পারের কারণে রাতে রাজ্য সড়ক দিয়ে চলাচল করা দুষ্কর হয়ে পড়ে। বহু ওভারলোডেড গাড়ি বেপরোয়াভাবে চলাচল করে। কিছু রাজনৈতিক নেতৃত্ব ও প্রশাসনের একাংশকে হাতে রেখে কিছু ব্যবসায়ী ওভারলোডেড গাড়ি চালানোর সাহস পাচ্ছে।
মহকুমা শাসক বলেন, ওইদিন রাতে পাঁচটি ডাম্পার ধরা হয়েছিল। তিনটিকে মোটা টাকা জরিমানা করা হয়েছে। বাকি দু’টি ডাম্পার আটক করে সেগুলির কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে।