Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রাজ্য পাশে দাঁড়ানোয় বাংলায় কৃষকরা আত্মহত্যা করেননি, তমলুকে বললেন পূর্ণেন্দু বসু

রাজ্য পাশে দাঁড়ানোয় বাংলায় কৃষকরা আত্মহত্যা করেননি, তমলুকে বললেন পূর্ণেন্দু বসু
  • ১২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, তমলুক: আমাদের রাজ্যে চাষিদের অ্যাকাউন্টে নগদ অর্থ দেওয়ার কারণে এখানে কৃষক আত্মহত্যা হয় না। এরাজ্যে একটিও কৃষক আত্মহত্যার ঘটনা ঘটেনি। শনিবার তমলুকের নিমতৌড়ি স্মৃতিসৌধে তৃণমূলের কিষান খেতমজুর সংগঠনের সভায় এমনই দাবি করেন সংগঠনের রাজ্য সভাপতি পূর্ণেন্দু বসু। তিনি আরও বলেন, দেশে চার লক্ষ কৃষক আত্মহত্যার ঘটনা ঘটেছে। কিন্তু, বাংলায় এধরনের কোনও ঘটনা হয় না।  তিনি বলেন, দল না চাইলে একটা শাখা সংগঠন বিশেষ কিছু করতে পারে না। শাখা সংগঠনকে গুরুত্ব দিলে দল শক্তিশালী হয়। আমরা সেই কাজে বেরিয়েছি। একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাহস নিয়ে প্রধানমন্ত্রীর মুখে উপর বলতে পারেন, ১০০দিনের কাজের টাকা আমরা ভিক্ষা চাইছি না। এটা আমাদের আইনি অধিকার। আমাদের সরকার এই টাকা গরিব মানুষদের দেবে। আজ পর্যন্ত এমন সাহসী মুখ্যমন্ত্রী দেখা যায়নি। যেসকল মানুষের মাথার উপর ছাদ নেই তাঁদের বাড়ি তৈরির টাকাও দিচ্ছে না কেন্দ্র। আমাদের সরকার ১২লক্ষ মানুষের বাড়ি তৈরির জন্য টাকা দেওয়ার কাজ শুরু করেছে। বিজেপি শাসিত রাজ্যে এনআরইজিএর অর্থ চুরি হলেও টাকা দেওয়া বন্ধ হয়নি। উত্তরপ্রদেশ, ত্রিপুরা, মহারাষ্ট্রে ১০০দিনের টাকা দেওয়া বন্ধ হয়নি। অথচ, এরাজ্যের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করছে কেন্দ্র। আমাদের নেত্রী শুধু দলের জন্য নয়, মানুষের জন্য কাজ করেন। কৃষক আন্দোলনের মধ্য দিয়ে তৃণমূল বাংলা থেকে বাম সরকারকে হটিয়েছে।   
Advertisement
সম্পর্কিত সংবাদ