সংবাদদাতা, হলদিয়া: রাজ্যে সরকারি হাসপাতালগুলিতে সেন্ট্রাল রেফার্যাল সিস্টেম চালুর ও রোগীদের নিরাপত্তার দাবি জানালেন চিকিৎসকরা। একইসঙ্গে বেসরকারি হাসপাতালগুলির বিলের ক্ষেত্রে সরকারি নিয়ন্ত্রণ জরুরি। ক্লিনিক্যাল টেস্টের চার্জ বেসরকারি ক্ষেত্রেও নির্ধারিত হওয়া দরকার। তাহলেই রোগীর পরিবার বাড়তি খরচের হাত থেকে বাঁচবে। হলদিয়ায় ইএনটি স্পেশালিস্টদের রাজ্য সম্মেলনে এই দাবি জানালেন চিকিৎসকরা। ২৭ ডিসেম্বর, শুক্রবার থেকে হলদিয়ায় শুরু হয়েছে ইএনটি স্পেশালিস্টদের সংগঠন ‘দ্য অ্যাসোসিয়েশন অব অটোল্যারিঙ্গোলজিস্ট অব ইন্ডিয়া’র পশ্চিমবঙ্গ শাখার ৫২তম রাজ্য সম্মেলন। ২৯ ডিসেম্বর রবিবার পর্যন্ত চলবে। চিকিৎসকরা বলেন, সরকার চাইলেই সেন্ট্রাল রেফার্যাল সিস্টেম চালু করতে পারে।
Advertisement
রাজ্য সম্মেলনে চিকিৎসকদের নানা দাবি দাওয়া, কাজ করতে গিয়ে সমস্যার পাশাপাশি ইএনটি চিকিৎসার নতুন পদ্ধতি নিয়েও আলোচনা হয়। সম্মেলনে নবীন ও প্রবীণ চিকিৎসকরা তাঁদের বিভিন্ন পর্যবেক্ষণ নিয়ে রিসার্চ পেপার পেশ করেন। সম্মেলনের আয়োজক সভাপতি বিধান রায় বলেন, সিনিয়র ডাক্তাররা প্রচলিত চিকিৎসা পদ্ধতি নিয়ে জ্ঞানের আদান প্রদান করেন। ডাক্তারদের বিভিন্ন বিতর্কিত বিষয় নিয়েও আলোচনা হয়। তাঁদের রিসার্চ পেপারগুলি পাঠ করে আলোকপাত করা হয়। জুনিয়র ডাক্তারদের জন্য রয়েছে প্রতিযোগিতামূলক কর্মসূচি। তাঁরাও বিভিন্ন রিসার্চ পেপার পেশ করেন। তাঁদের পুরস্কার দেওয়া হয়। রাজ্যের সমস্ত সরকারি, বেসরকারি মেডিকেল কলেজ ও টিচিং হাসপাতাল থেকে দুই শতাধিক ইএনটি চিকিৎসক সম্মেলনে যোগ দিয়েছেন।
এবারের ইএনটি চিকিৎসকদের রাজ্য সম্মেলনের বিষয়বস্তু হল, স্কাল বেসড সার্জারি। অর্থাৎ খুলির ঠিক নীচের অংশে যে রোগ হয় সেখানে অপারেশনের বিষয় নিয়েই আলোচনা হচ্ছে সম্মেলনে। শনিবার সকালে হলদিয়া মেডিকেল কলেজে মৃতদেহের উপর সরাসরি স্কাল বেসড সার্জারি অপারেশন করে দেখানো হয়। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন, এখন ইএনটির ক্ষেত্র বেড়েছে মাথার খুলির নীচ পর্যন্ত এবং নীচে বুকের উপর অব্দি। সেজন্য এর নাম হয়েছে ইএনটি অ্যান্ড হেড নেক সার্জারি। সম্মেলনে অপারেশনের নতুন টেকনিক নিয়েও আলোচনা হচ্ছে। সম্মেলনের উদ্বোধনে উপস্থিত ছিলেন হলদিয়া আইওসি রিফাইনারির এগজিকিউটিভ ডিরেক্টর অতনু সান্যাল, সংগঠনের রাজ্যের পদাধিকারি দ্বৈপায়ন মুখোপাধ্যায়, অমিতাভ রায়চৌধুরি, উৎপল জানা, স্নেহাশিস বর্মন, অজয় খাওয়াস, সর্বভারতীয় নেতা এসকেই আপ্পারাও প্রমুখ।