Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রাজ্য কর্মীদের স্বাস্থ্য প্রকল্পে যুক্ত হল নতুন হাসপাতাল

রাজ্য কর্মীদের স্বাস্থ্য প্রকল্পে যুক্ত হল নতুন হাসপাতাল
  • ১৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য সরকারি কর্মীদের স্বাস্থ্য প্রকল্পে নথিভুক্ত বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের সংখ্যা ১৩টি বাড়ল। সব মিলিয়ে নথিভুক্ত বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানের সংখ্যা হল ১৮৩। নতুন হাসপাতাল-ক্লিনিকগুলিকে অন্তর্ভুক্ত করে অর্থদপ্তরের মেডিক্যাল সেল বিজ্ঞপ্তি জারি করেছে। নতুন নথিভুক্ত হওয়া চিকিৎসা প্রতিষ্ঠানগুলির মধ্যে একটি ছাড়া সবগুলি বিভিন্ন জেলায় অবস্থিত। এতে জেলায় কর্মরত সরকারি কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের চিকিৎসা পরিষেবা পেতে সুবিধা হবে। রাজ্য সরকারি কর্মী সংগঠনের প্রবীণ নেতা মনোজ চক্রবর্তী জানান, ‘এইমস’ হাসপাতালগুলিকে এই প্রকল্পের আওতায় আনতে পারলে সরকারি কর্মীদের সুবিধা হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ