সংবাদদাতা, ডোমকল: জঙ্গি-যোগের অভিযোগে দেশ ও রাজ্যের বিভিন্ন জায়গায় ধরা পড়ছে একাধিক বাংলাদেশি অনুপ্রবেশকারী। একাধিক দুষ্কৃতীমূলক কাজেও জড়িয়েছে তাদের নাম। এইসব জঙ্গি কার্যকলাপ দমনে উঠেপড়ে লেগেছে রাজ্য ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। লাগাতার চলছে পুলিসি ধড়পাকড়ও। সেই আশঙ্কায় এবার দেশে ফেরার হিড়িক পড়েছে বাংলাদেশিদের। জলঙ্গির মতো কাঁটাতারহীন সীমান্তগুলি টার্গেট করে পালানোর মরিয়া চেষ্টা চালাচ্ছে তারা। সম্প্রতি জলঙ্গি সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে ফেরার সময় একাধিক বাংলাদেশি গ্রেপ্তার হওয়ার পর উঠে আসছে এমনই চাঞ্চল্যকর তথ্য।
Advertisement
মুর্শিদাবাদের ১২৫ কিলোমিটার সীমান্তে কোনও কাঁটাতারের বেড়া নেই। ডোমকল মহাকুমার প্রায় ৩০ কিমি এলাকায় জুড়ে রয়েছে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত। সীমান্তের গুঁটিকয়েক জায়গা ছাড়া কোথাও নেই কাঁটাতারের বেড়া। বছরের বিভিন্ন সময়ে ওইসব সীমান্তকে রীতিমতো করিডর বানিয়ে দেশে ঢুকেছিল প্রচুর বাংলাদেশি। এদেশে ঢুকে বছরের পর বছর ধরে তারা বাঙালি পরিযায়ী শ্রমিকদের সঙ্গে মিশে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে কাজ করছিলেন।
কেউ কেউ আবার ভুয়ো ভারতীয় পরিচয়পত্র তৈরি করেও ফেলেছিলেন। সম্প্রতি রাজ্য সহ দেশজুড়ে অনুপ্রেবশকারীদের ব্যাপক ধড়পাকড় শুরু হয়েছে। বিভিন্ন তদন্তকারী সংস্থাও ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে অনেকেই। জঙ্গি-যোগের অভিযোগও গ্রেপ্তার হয়েছে একাধিক বাংলাদেশি। সীমান্তের থানাগুলির কোথাও না কোথাও নিত্যদিন ধরা পড়ছে বাংলাদেশি
বৃহস্পতিবার সকালে জলঙ্গির সীমান্ত দিয়ে অবৈধভাবে সীমান্ত পেরোনোর আগেই সাত বাংলাদেশি অনুপ্রবেশকারীসহ তিন ভারতীয় দালালকেও পাকড়াও করেছিল বিএসএফ। সূত্রের খবর , জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছিল , বছরের বিভিন্ন সময়ে এদেশে ঢুকেছিল। রাজ্যের পরিযায়ী শ্রমিকদের সঙ্গে মিশে তারা দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে কাজ করছিল।
তবে একদিকে নিজের দেশে অশান্ত পরিস্থিতি, উল্টোদিকে এদেশে ধড়পাকড়ের ভয়েই তাদের অনেকেই নিজের দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছে। কয়েকমাসে রানিনগর, জলঙ্গি, সাগরপাড়া সীমান্তে গ্রেপ্তার হওয়া একাধিক বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদ চালিয়ে এমনই তথ্য উঠে আসছে পুলিস সূত্রে।