Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

রাজ্য ভাওয়াইয়ার ফল ঘোষণা

বলরামপুর হাইস্কুলের মাঠে আয়োজিত ৩৬ তম রাজ্য ভাওয়াইয়া প্রতিযোগিতার ফল ঘোষণা হল বৃহস্পতিবার রাতে। চারদিন ধরে চলা এই সঙ্গীত প্রতিযোগিতায় দরিয়া বিভাগে প্রথম হয়েছেন দিনহাটার সোনালি বর্মন

রাজ্য ভাওয়াইয়ার ফল ঘোষণা
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: বলরামপুর হাইস্কুলের মাঠে আয়োজিত ৩৬ তম রাজ্য ভাওয়াইয়া প্রতিযোগিতার ফল ঘোষণা হল বৃহস্পতিবার রাতে। চারদিন ধরে চলা এই সঙ্গীত প্রতিযোগিতায় দরিয়া বিভাগে প্রথম হয়েছেন দিনহাটার সোনালি বর্মন। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে দার্জিলিং জেলার মাটিগাড়ার পীযূষ রায় ও জলপাইগুড়ির রিয়াঙ্কা রায়। চটকা বিভাগে মাটিগাড়ার মার্টিনা সিংহ প্রথম হয়েছেন। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের দিলীপ দাস ও জলপাইগুড়ি জেলার রায়গঞ্জের লাবণী রায়।   
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ