Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রাজ্যে আমলা মহলে রদবদল

রাজ্যে আমলা মহলে রদবদল
  • ২৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য প্রশাসনে কয়েকটি দপ্তরে প্রধান সচিবসহ বিভিন্ন স্তরে আইএএস আধিকারিক পর্যায়ে বুধবারও বেশকিছু রদবদল হয়েছে। দমকল দপ্তরের প্রধান সচিব হচ্ছেন খলিল আমেদ। মঙ্গলবার কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর এক বিজ্ঞপ্তি জারি করে তাঁকে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সঙ্গে জিটিএ’র প্রধান সচিব পদে নিযুক্ত করেছিল। বুধবারের বিজ্ঞপ্তিতে ওই পদে নিয়োগ করা হয়েছে অতিরিক্ত মুখ্যসচিব দুষ্যন্ত নারিওয়ালকে। তিনি টানা কয়েকবছর বিপর্যয় ব্যবস্থাপনা দপ্তরের দায়িত্বে ছিলেন। অতিরিক্ত মুখ্যসচির মনোজ আগরওয়াল বিপর্যয় ব্যবস্থাপনা দপ্তরের দায়িত্ব পেলেন। বনদপ্তরের দায়িত্বেও থাকবেন তিনি। বিশেষ সচিব, যুগ্মসচিব, বিশেষ কমিশনার, ডিরেক্টর, অতিরিক্ত জেলাশাসক প্রভৃতি পর্যায়েও কয়েকজন আইএএস অফিসারের রদবদল করেছে নবান্ন। 
Advertisement
সম্পর্কিত সংবাদ