সংবাদদাতা, কালিয়াচক: কালিয়াচকের এক শ্রমিকের মৃত্যু হল রাজস্থানে। মৃতের নাম করিম শেখ (৩০)। বাড়ি কালিয়াচক থানা এলাকার জালুয়া গ্রাম পঞ্চায়েতের উত্তর কদমতলা গ্রামে। গত তিন মাস আগে পরিযায়ী শ্রমিকের কাজে রাজস্থানে যান করিম। গত শনিবার তাঁর কর্মস্থল থেকে কিছুটা দূরে তাঁর রক্তাক্ত দেহ মেলে। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে শনিবার দুপুরেই তাঁর মৃত্যু হয়।



