Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রাজস্থান হাইকোর্টে স্বস্তি শিল্পার

রাজস্থান হাইকোর্টে স্বস্তি শিল্পার
  • ২২ নভেম্বর, ২০২৪ ০০:০০
জয়পুর: আদালতে স্বস্তি পেলেন অভিনেত্রী শিল্পা শেট্টি।তফসিলি জাতি ও উপজাতিদের উপর অত্যাচার প্রতিরোধ আইন অনুযায়ী মামলা দায়ের হয়েছিল শিল্পার বিরুদ্ধে। রাজস্থান হাইকোর্ট সম্প্রতি সেই মামলা খারিজ করে দিয়েছে। পর্যবেক্ষণে বিচারপতি অরুণ মোঙ্গা জানিয়েছেন, কিছু মানুষ প্রভাবশালীদের মন্তব্যে রং চড়িয়ে পরিবেশন করতে ভালোবাসেন। জানা গিয়েছে, ২০১৩ সালে একটি টেলিভিশন অনুষ্ঠানে ‘ভাঙ্গী’ শব্দটি ব্যবহার করেছিলেন শিল্পা। ওই অনুষ্ঠানে সলমন খানও উপস্থিত ছিলেন। এই শব্দ বাল্মীকি সম্প্রদায়ের মানুষদের ভাবাবেগে আঘাত করেছে বলে অভিযোগ ওঠে। ২০১৭ সালে মামলা দায়ের হয় তাঁর বিরুদ্ধে। এরপরই মামলাটি খারিজ করার জন্য আদালতের দ্বারস্থ হয়েছিলেন শিল্পা। সেই আবেদন মঞ্জুর করেন বিচারপতি। তিনি জানান, এফআইআরে এমন কোনও নথি নেই, যা থেকে প্রমাণিত হচ্ছে শিল্পা ওই সম্প্রদায়ের মানুষদের অসম্মান করেছেন। 
Advertisement
সম্পর্কিত সংবাদ