উপকরণ: ফ্রেশ টক দই ১ কাপ, বাজরার আটা ৪ টেবিল চামচ, জল ৩ কাপ, কাঁচা লঙ্কা ২টি, বিট নুন চামচ, ঘি ১ টেবিল চামচ ভাজা জিরের গুঁড়ো ১ চামচ, জোয়ান চামচ, গোটা জিরে চামচ, ধনে পাতা কুচি কাপ, চিলি ফ্লেক্স বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সাজানোর জন্য।
Advertisement
প্রণালী: প্রথমে বাজরার আটা শুকনো কড়াইতে হাল্কা রোস্ট করে নিন। ঠান্ডা করে রাখুন। এবার দই ভালো করে ফেটিয়ে তার সঙ্গে ১ কাপ জল ও বাজরার আটা মিশিয়ে ফেটাতে থাকুন। যাতে কোনও ডেলা না থাকে খেয়াল রাখবেন। এবার এই মিশ্রণে বাকি দুই কাপ জল মিশিয়ে কড়াইতে মিশ্রণটি ঢেলে দিন। মাটির যে কোনও পাত্র হলে বেশি ভালো হয়। এরপর মিশ্রণটি কম আঁচে ক্রমাগত নেড়ে যেতে থাকুন। এবং সেটি ঘন হতে শুরু করলে তাতে বিটনুন ও চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিন। এবার একটি অন্য পাত্রে ঘি দিয়ে জোয়ান ও গোটা জিরে ফোড়ন দিন। বাজরার মিশ্রণে এই ফোড়নটি ঘি সহ মিশিয়ে দিতে হবে। তারপর ধনে পাতা, কাঁচা লঙ্কা কুচি ও বাকি ভাজা জিরের গুঁড়ো, চিলি ফ্লেক্স বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো উপর থেকে ছড়িয়ে গরম গরম স্যুপের মতো পরিবেশন করতে হবে। গরমকালে এটি ঠান্ডা করেও খাওয়া যেতে পারে। এই স্যুপ শরীর ঠান্ডা রাখে এবং খেতেও ভালো।



