নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: রেজিনগরে ট্রেনে কাটা পড়ে দু’জনের মৃত্যু হয়। তবে তাঁদের নাম পরিচয় জানা যায়নি। শনিবার সন্ধ্যায় সিরাজনগর স্টেশন সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। একজন মহিলা ও এক বয়স্ক ব্যক্তি লাইন পারাপার করছিলেন। সেই সময় তাঁরা ট্রেনে কাটা পড়েন। রেল পুলিস গিয়ে দেহ উদ্ধার করে। পুলিস জানিয়েছে, মৃতদের পরিচয় জানার চেষ্টা চলছে।



