Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রাজনগরে ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণীতে উপস্থিত অনুব্রত

রাজনগরে ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণীতে উপস্থিত অনুব্রত
  • ৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, সিউড়ি: রাজনগরে ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিলেন অনুব্রত মণ্ডল। রবিবার বিকেলে বীরভূমের রাজনগরের খোদাইবাগ মাসুম স্পোর্টিং ক্লাবের উদ্যোগে পাঁচদিন ব্যাপী ফুটবল টুর্নামেন্টের শেষ দিন ছিল। সেখানেই উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল। টুর্নামেন্টে অংশ নেওয়া প্রতিযোগী এবং বিজয়ী ও রানার্স দলের হাতে পুরস্কার তুলে দেন তিনি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন অনুব্রতকে কাছে পেয়ে ক্লাবের সদস্যদের পক্ষ থেকে বিভিন্ন দাবি তুলে ধরা হয়। অনুব্রত মণ্ডল প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু সাধারণ মানুষ। দীর্ঘদিন পর জেলায় রাজনীতির ময়দানে ছিলেন না তিনি। তাই প্রায় দু’বছর পর অনুব্রত মণ্ডলকে আবার কাছ থেকে দেখার জন্য ভিড় জমিয়ে ছিলেন বহু সাধারণ মানুষ এবং স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকরা। এদিন অনুষ্ঠানে অনুব্রত মণ্ডল তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে এলাকার মানুষের পাশে থাকার বার্তা দেন। তিনি বলেন, এখন থেকে আমাকে যখন ডাকবেন আমি আপনাদের পাশে এসে দাঁড়াব। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজনগর ব্লকের সভাপতি সুকুমার সাধু সহ অন্যান্য নেতৃত্বরা।
Advertisement
সম্পর্কিত সংবাদ