Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রেজিনগরে লরির ধাক্কায় মৃত্যু হল ফেরিওয়ালার

রেজিনগরে লরির ধাক্কায় মৃত্যু হল ফেরিওয়ালার
  • ৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বহরমপুর: বুধবার দুপুরে ১২নম্বর জাতীয় সড়কে রেজিনগর থানার তকিপুরে বেপরোয়া লরির ধাক্কায় এক ফেরিওয়ালার মৃত্যু হল। দুর্ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। পুলিস জানিয়েছে, মৃতের নাম তহিদুল শেখ(৪৫)। বাড়ি বেলডাঙা থানার হরেকনগরে। রেজিনগর থানার পুলিস জানিয়েছে, ঘাতক লরিটি আটক করা হয়েছে। তবে চালক ও খালাসি পলাতক। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, মোটরবাইকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বেঁধে গ্রামে গ্রামে ফেরি করতেন তহিদুল সাহেব। ওইদিন দুপুরে রেজিনগর থেকে ফেরি করে বাড়ি ফিরছিলেন। জাতীয় সড়কের উপর তকিপুরে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা মারে। স্থানীয় বাসিন্দারা গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে বেলডাঙা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আনেন। 
Advertisement
সম্পর্কিত সংবাদ