Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রাজনগরে ডাকাত সন্দেহে ধৃত ২

রাজনগরে ডাকাত সন্দেহে ধৃত ২
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: রাজনগর থানার পুলিস শনিবার রাতে অভিযান চালিয়ে ডাকাত সন্দেহে দু’জনকে গ্রেপ্তার করেছে। সিউড়ি থেকে রাজনগর হয়ে ঝাড়খণ্ড যাওয়ার রাস্তায় ফুলবাগান এলাকা থেকে ওই দু’জনকে পুলিস ধরেছে। পুলিসের দাবি, ওখানে বেশ কয়েকজন ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল। পুলিসের উপস্থিতি টের পেতেই বাকিরা পালিয়ে গেলেও দু’জন ধরা পড়ে যায়। ধৃতদের বাড়ি রাজনগর থানা এলাকাতেই। তাদের কাছ থেকে একটি ভোজালি, লোহার রড ও দড়ি বাজেয়াপ্ত করা রবিবার ধৃতদের আদালতে পেশ করা হলে বিচারক পুলিসি হেফাজতের নির্দেশ দেন।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ