Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রাজনগরে চুরির লোহা সহ আটক ২

রাজনগরে চুরির লোহা সহ আটক ২
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: চুরির লোহা সহ ভিনরাজ্যের দুই বাসিন্দা রাজনগর থানার পুলিসের জালে ধরা পড়ল। পুলিস জানিয়েছে, ধৃতদের নাম অশোককুমার মণ্ডল ও লক্ষ্মী দাস। দু’জনেই ঝাড়খণ্ডের দুমকা জেলার বাসিন্দা। সোমবার রাতে ঝাড়খণ্ড-সিউড়ি রাজ্য সড়কের ফুলবাগান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃতরা ঝাড়খণ্ড থেকে চুরি করা প্রায় ৫০০ কিলোগ্রাম লোহা নিয়ে রাজনগরের দিকে রওনা হয়। সেখানে সেসব বিক্রির পরিকল্পনা ছিল। জেরায় ধৃতরা জানিয়েছে, ঝাড়খণ্ডের দুমকা এলাকায় জলের ট্যাঙ্ক কেটে তারা লোহাগুলি সংগ্রহ করে। গোটা ঘটনায় পুলিস তদন্ত জারি রেখেছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ