নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: প্রায় দেড় মাস পর নিউ জলপাইগুড়ি এলাকার রাজাহোলিতে ব্যক্তিকে খুনের ঘটনায় গ্রেপ্তার হল দুই মূল পান্ডা। পুলিস জানিয়েছে, ধৃতদের নাম মহম্মদ আলাউদ্দিন এবং মহম্মদ সালাউদ্দিন। গত ১ নভেম্বর তোলাবাজির টাকা না পেয়ে রাজাহোলিতে মহম্মদ জুহুরি নামে এক ব্যক্তিকে খুন করে কয়েকজন যুবক।



