সংবাদদাতা, রাজগঞ্জ: শনিবার রাজগঞ্জে বিজেপির পক্ষ থেকে অনুষ্ঠিত হল সংবিধান গৌরব অভিযান কর্মসূচি। রাজগঞ্জ ব্লকের কুকুরযান গ্রাম পঞ্চায়েতের ডাকুয়া পাড়ায় এসেছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বি এল ভার্মা। এদিন তিনি চাউলহাটি বাংলাদেশ বর্ডার সংলগ্ন এলাকা পরিদর্শন করেন। পরবর্তীতে ডাকুয়াপাড়ায় সংবিধান গৌরব অভিযানে অংশ নেন। উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি বাপি গোস্বামী, ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায় সহ অন্যরা। কেন্দ্রীয়মন্ত্রী বলেন, সীমান্তের কিছু জায়গায় কাঁটাতারের বেড়া নেই। সেখানে শীঘ্রই কাঁটাতারের বেড়া দেওয়া হবে, যাতে অবৈধভাবে কেউ বাংলাদেশ থেকে ভারতে না আসতে পারে।



