Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রাজগঞ্জে জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু যুবকের

রাজগঞ্জে জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু যুবকের
  • ১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, রাজগঞ্জ: জলপাইগুড়ি-শিলিগুড়ি ৩১ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনার মৃত্যু হয়েছে এক যুবকের। সোমবার রাত ১১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে বলে অনুমান। স্থানীয়রা জাতীয় সড়কের ধাপাচিলা মোড়ের কাছে ওই যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। স্থানীয়রাই তাঁকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পুলিস জানিয়েছে, মৃত যুবকের নাম বিনয় মণ্ডল (২৯)। ধাপাচিলা গ্রামের বাসিন্দা ছিলেন। 
Advertisement
স্থানীয়দের অনুমান, কোনও গাড়ি ধাক্কা মেরে পালিয়ে যায়। পরে এলাকায় তদন্তে আসে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিস। এদিকে, ঘাতক গাড়িটি চিহ্নিত করে চালককে গ্রেপ্তারের দাবি জানিয়ে স্থানীয়রা প্রায় দু’ঘণ্টা রাস্তা অবরোধ করে রাখেন। পুলিসের সঙ্গে বচসাও হয়। অবরোধের কারণে জাতীয় সড়কে ব্যাপক যানজট হয়। পরবর্তীতে পুলিসের আশ্বাস অবরোধ ওঠে। কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্ত বলেন, ঘাতক গাড়ির খোঁজ চলছে। গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
সম্পর্কিত সংবাদ