সংবাদদাতা, রাজগঞ্জ: বিষক্রিয়ায় গৃহবধূর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করল রাজগঞ্জ থানার পুলিস। ধৃতের নাম মহম্মদ ইমরান। রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসীকাটা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
Advertisement
একবছর আগে রাজগঞ্জের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আকারিগছ গ্রামের সাহেনা বেগমের সঙ্গে সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের পশ্চিম বালাবাড়ি গ্রামের মহম্মদ ইমরানের বিয়ে হয়। তাদের চার মাসের সন্তানও রয়েছে। অভিযোগ, বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির লোকজন পণের দাবিতে সাহেনাকে মানসিক ও শারীরিক নির্যাতন করত। অশান্তি চরমে ওঠে নভেম্বরের ১৩তারিখ। বধূকে বিষ খাইয়ে খুন করা হয় বলে অভিযোগ। এই বিষয়ে মৃতার পরিবার রাজগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্ত শুরু হয়। অভিযোগের ভিত্তিতে মহম্মদ ইমরানকে গ্রেপ্তার করে রাজগঞ্জ থানার পুলিস।



