Bartaman Logo
১০ জুন, ২০২৬

রাজধানীর ফল প্রভাব ফেলবে না বিহারের নির্বাচনে: তেজস্বী

রাজধানীর ফল প্রভাব ফেলবে না বিহারের নির্বাচনে: তেজস্বী
  • ১০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
পাটনা: দিল্লিতে দীর্ঘ ২৭ বছর পর ক্ষমতায় ফিরছে বিজেপি। দেশের অন্যান্য ভোটমুখী রাজ্যগুলিতে এর কতটা প্রভাব পড়বে, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। যদিও বিহারের ভোটে দিল্লির ফলাফল কোনও প্রভাবই পড়বে না বলে সাফ জানিয়ে দিলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। চলতি বছরেই শেষে বিহারে বিধানসভা ভোট। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলির মধ্যে। গত বিধানসভা ভোটে বিজেপি-জেডিইউ জোটের বিরুদ্ধে জোর টক্কর দিয়েছিল লালুপ্রসাদ যাদবের আরজেডি। এবারের ভোটে দল তথা জোটের সাফল্য নিয়ে আশাবাদী লালু-পুত্র তেজস্বী যাদব। গত ভোটে তাঁর নেতৃত্বেই লড়াই করেছিল বিরোধী জোট।  রবিবার প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী তেজস্বী বলেন, ‘গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে। আড়াই দশকেরও বেশি সময় পরে বিজেপি দিল্লিতে ক্ষমতায় ফিরছে। আশা করি যে প্রতিশ্রুতি বিজেপি দিয়েছে, তা তারা রক্ষা করবে। এবার কোনও জুমলাবাজি হবে না।’ বিহারে কেন দিল্লির ফলাফলের প্রভাব পড়বে না? আরজেডি নেতা বলেন, ‘বিহার হল বিহার। বিষয়টা বুঝতে হবে।’ প্রায় দু’দশক ধরে বিহারের মুখ্যমন্ত্রী রয়েছেন নীতীশ কুমার। নীতীশ-বিজেপি জোট সরকারের বিরুদ্ধে মানুষের সার্বিক অসন্তোষকে কাজে লাগাতে সচেষ্ট আরজেডি শিবির। গত দু’বারই বিধানসভা ভোটে একক সংখ্যগরিষ্ঠ দল হিসেবে উঠে এসেছে তারা। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ