Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

রাজ রাজেশ্বরীর পুজো, মেলা শুরু মদনপুরে

রাজ রাজেশ্বরীর পুজো, মেলা শুরু মদনপুরে
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কল্যাণী: মাঘী পূর্ণিমা উপলক্ষে বুধবার শুরু হয়েছে রাজ রাজেশ্বরীর পুজো ও মেলা। কল্যাণী ব্লকের মদনপুর-১ পঞ্চায়েতের প্রিয়নগরের কালীগঞ্জ বাজারে। পুজো উপলক্ষে এক সময়ে এখানে একমাস ধরে মেলা চলত। তার সঙ্গে নাটক, যাত্রা, কবিগান, রামায়ণ গানের আয়োজন হতো। এখন সেসব না হলেও মেলায় ভক্ত সমাগম হয় চোখে পড়ার মতো। এখানকার মন্দিরে শায়িত মহাদেবের নাভিপদ্ম থেকে মহাশক্তি রাজ রাজেশ্বরী উত্থিত হয়েছেন। তাঁর বাঁদিকে গঙ্গা এবং ডানদিকে যমুনা। একচালা প্রতিমার নীচের অংশে ব্রহ্মা, বিষ্ণু, শিব, ইন্দ্রের মূর্তি রয়েছে। এছাড়াও আলাদা করে ব্রহ্মা পুজোও হয় এখানে। কথিত আছে, নদীয়ার কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের মা এক সময় ছেলের কাছে কাশি যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। কিন্তু অসুস্থতার জন্য তিনি যেতে পারেননি। পরে তিনি স্বপ্নে দেখেন, দেবী অন্নপূর্ণা কালীগঞ্জে নদীর তীরে রাজ রাজেশ্বরী রূপে অবস্থান করছেন। এরপর রাজা অসুস্থ মাকে নিয়ে সেখানে গিয়ে মাঘী পূর্ণিমার দিন পুজো দেওয়ার ব্যবস্থা করেন। সেই থেকেই মেলার প্রচলন। চৈতন্যদেবও সন্ন্যাস নেবার পরে যশোর যাওয়ার সময় এই মন্দির হয়ে গিয়েছিলেন।-নিজস্ব চিত্র
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ