Bartaman Logo
২৩ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

রাজি নয় ইউক্রেন, ইউরোপে বন্ধ হয়ে গেল রাশিয়ার গ্যাস সরবরাহ

যুদ্ধ পরিস্থিতির জের। নতুন বছরে ইউক্রেনের পথ ধরে ইউরোপের বাজারে আর প্রাকৃতিক গ্যাস সরবরাহ করতে পারবে না রাশিয়া। আর এর নেপথ্যে রয়েছে জেলেনস্কির দেশ। কারণ রাশিয়ার সঙ্গে গ্যাস পরিবহণ সংক্রান্ত চুক্তির মেয়াদ আর বাড়াতে চায় না তারা।

রাজি নয় ইউক্রেন, ইউরোপে বন্ধ হয়ে গেল রাশিয়ার গ্যাস সরবরাহ
  • ২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
কিয়েভ: যুদ্ধ পরিস্থিতির জের। নতুন বছরে ইউক্রেনের পথ ধরে  ইউরোপের বাজারে আর প্রাকৃতিক গ্যাস সরবরাহ করতে পারবে না রাশিয়া। আর এর নেপথ্যে রয়েছে জেলেনস্কির দেশ। কারণ রাশিয়ার সঙ্গে গ্যাস পরিবহণ সংক্রান্ত চুক্তির মেয়াদ আর বাড়াতে চায় না তারা। রাশিয়া থেকে ইউক্রেন হয়ে পাইপলাইনের মাধ্যমে ইউরোপে পৌঁছত প্রাকৃতিক গ্যাস। ২০১৯ সালে পাঁচ বছরের জন্য চুক্তি করে দুই দেশ। ফলে যুদ্ধ পরিস্থিতিতেও সরবরাহে ছেদ পড়েনি। মঙ্গলবার ছিল চুক্তির শেষদিন। কিন্তু এবার সেই পারস্পরিক সম্পর্কে ইতি টানল ইউক্রেন। এনিয়ে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহকারী সংস্থা গ্যাজপ্রোম জানিয়েছে, জেলেনস্কি সরকার চুক্তি বাড়াতে রাজি না হওয়ায় বুধবার স্থানীয় সময় সকাল আটটা থেকে বন্ধ করা হয়েছে সরবরাহ। এই পথে মূলত অস্ট্রিয়া ও স্লোভাকিয়াতে প্রাকৃতিক গ্যাস পাঠানো হত। এনিয়ে ইউক্রেনের শক্তিমন্ত্রী জানান, জাতীয় নিরাপত্তার স্বার্থেই এই পদক্ষেপ। এই সিদ্ধান্তে ইউক্রেনের ক্ষতি হচ্ছে ৮০ কোটি ডলার। প্রতিবছর গ্যাস পরিবহণ বাবদ রাশিয়ার কাছ থেকে এই অর্থ পেত ইউক্রেন। তবে ৫০০ কোটি ডলার লোকসান হবে রাশিয়ার।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ