Bartaman Logo
২২ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

হরমুজে হামলায় আতঙ্কে ভারতীয় নাবিকরা, ভাইরাল ভিডিয়ো

পণ্যবাহী জাহাজকে ঘিরে রেখেছে একাধিক স্পিড বোট। তাতে আরপিজি (রকেট প্রপেলড গ্রেনেড) লঞ্চার হাতে আইআরজিসি বাহিনী।

হরমুজে হামলায় আতঙ্কে ভারতীয় নাবিকরা, ভাইরাল ভিডিয়ো
  • ২২ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

দুবাই: পণ্যবাহী জাহাজকে ঘিরে রেখেছে একাধিক স্পিড বোট। তাতে আরপিজি (রকেট প্রপেলড গ্রেনেড) লঞ্চার হাতে আইআরজিসি বাহিনী। তাদের হামলায় ভেঙে পড়েছে জাহাজের বিভিন্ন অংশের কাচ। আতঙ্কে একটি সরু গলিতে প্রাণভয়ে গুটিসুটি মেরে বসে রয়েছেন ভারতীয় নাবিকরা। শুক্রবার ভারতীয় নাবিকদের সংগঠন ফরওয়ার্ড সিমেন ইউনিয়ন অব ইন্ডিয়ার এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য দেখা দিয়েছে গোটা দেশজুড়ে। জানা গিয়েছে, গত ২২ এপ্রিল হরমুজ প্রণালীতে আক্রান্ত হয়েছিল পানামার পতাকাবাহী একটি বাণিজ্য জাহাজ। সেখানে মোট ২২ জন নাবিকের মধ্যে ২১ জনই ছিলেন ভারতীয়। যদিও জাহাজ মন্ত্রক জানিয়েছিল, ২২ এপ্রিলের হামলায় কোনো ভারতীয় নাবিকের মৃত্যু হয়নি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ