Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সায়েন্স অলিম্পিয়াডে জেলার সেরা মাহেশ রামকৃষ্ণ আশ্রমের ঋতম

বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডে জেলা চ্যাম্পিয়ন হয়ে নজর কাড়ল মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়ের ছাত্র

সায়েন্স অলিম্পিয়াডে জেলার সেরা মাহেশ রামকৃষ্ণ আশ্রমের ঋতম
  • ১২ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডে জেলা চ্যাম্পিয়ন হয়ে নজর কাড়ল মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়ের ছাত্র। সম্প্রতি রাজ্য স্তরের ওই বিজ্ঞান প্রতিযোগিতায় হুগলি জেলা স্তরে প্রথম স্থান অধিকার করে ঋতম কুণ্ডু। সে মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়ের (উচ্চ মাধ্যমিক) নবম শ্রেণির ছাত্র। জেলা স্তরে প্রথম হওয়ার সুবাদে এবার সে রাজ্য স্তরের প্রতিযোগিতায় নামবে। আগামী ২৩ সেপ্টেম্বর রাজ্য স্তরের সায়েন্স অলিম্পিয়াড প্রতিযোগিতা হবে। সেখানে ৬০ নম্বরের প্রতিযোগিতায় বাংলা সেরা হওয়ার লড়াইয়ের জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে স্কুলের ফার্স্ট বয়।

Advertisement

বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, জেলা স্তরে ১০০ নম্বরের প্রতিযোগিতা হয়েছিল। সেখানে অঙ্ক, পদার্থবিদ্যা, রসায়ন ও জীববিদ্যা বিষয়কে কেন্দ্র করে পরীক্ষা হয়। ঋতমের সাফল্যে তার পরিবার যেমন খুশি তেমনই উচ্ছ্বসিত তার স্কুলের প্রধান শিক্ষক কৃষ্ণেন্দু বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ঋতম বরাবরই মেধাবী। ওর কাছে আমাদের অনেক আশা। সবচেয়ে বড়ো কথা সায়েন্স অলিম্পিয়াডের জন্য সে নিজে নি঩জেই প্রস্তুতি নিয়েছিল। আমরা ওর রাজ্য চ্যাম্পিয়ন হওয়ার অপেক্ষা করছি। এনিয়ে ঋতম বলে, আমার শিক্ষক, অভিভাবকরা খুশি হয়েছেন সেটাই বড় প্রাপ্তি। রাজ্যভিত্তিক লড়াইয়ে চেষ্টার কোনও ত্রুটি থাকবে না। 
আচার্য জগদীশচন্দ্র বসুর নামাঙ্কিত একটি সংস্থা প্রতিভা অনুসন্ধানের জন্য সায়েন্স অলিম্পিয়াড আয়োজন করে। যা ইতিমধ্যেই অন্যতম কঠিন প্রতিযোগিতা হিসেবে চিহ্নিত হয়েছে। সেখানেই ঋতমের ধারাবাহিক সাফল্য সকলেরই নজর কাড়ছে। নবম শ্রেণির ছাত্র রিষড়ার বাসিন্দা। তার বাবা বৈদ্যবাটি পুরসভার স্যানিটরি ইনস্পেক্টর। মা গৃহবধূ। স্কুলে বরাবরই ভালো ফল করে এসেছে ঋতম। পাশাপাশি, বিজ্ঞান বিষয়ে তার আগ্রহ শিক্ষকদের কাছে তাকে আলাদা করে চিহ্নিত করেছে। সাম্প্রতিক মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় মাহেশের শ্রীরামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়ের শিক্ষার্থীরা বারবার নজর কেড়েছে। এবার বিজ্ঞানভিত্তিক অলিম্পিয়াডের আসরেও বিদ্যালয়কে বিশেষভাবে চিহ্নিত করল ঋতম।  নিজস্ব চিত্র 

Advertisement
সম্পর্কিত সংবাদ