Bartaman Logo
৩০ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

মেট্রোপলিটনের ভবনেই পাকাপাকিভাবে বসার প্রস্তুতি ঋতব্রত শিবিরের

বাইপাসের ধারে মেট্রোপলিটনের তৃণমূল ভবনে এবার পাকাপাকিভাবে বসার প্রস্তুতি শুরু করছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবির। চলতি সপ্তাহ থেকেই ঋতব্রত-তৃণমূলের নেতারা ওই পার্টি অফিসে বসে দলীয় কার্যক্রম পরিচালনা করবেন বলে জানা গিয়েছে।

মেট্রোপলিটনের ভবনেই পাকাপাকিভাবে বসার প্রস্তুতি ঋতব্রত শিবিরের
  • ৩০ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাইপাসের ধারে মেট্রোপলিটনের তৃণমূল ভবনে এবার পাকাপাকিভাবে বসার প্রস্তুতি শুরু করছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবির। চলতি সপ্তাহ থেকেই ঋতব্রত-তৃণমূলের নেতারা ওই পার্টি অফিসে বসে দলীয় কার্যক্রম পরিচালনা করবেন বলে জানা গিয়েছে। তার আগে ভবনের পরিকাঠামো ব্যবস্থা খতিয়ে দেখতে বুধবার সেখানে গিয়েছিলেন অরূপ রায়, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস প্রমুখ। বেশ কিছুক্ষণ তাঁরা সেখানে ছিলেন। ভবনটির তিনতলা পর্যন্ত অংশ বাড়ির মালিক মন্টু সাহার কাছ থেকে ভাড়া নিয়েছে ঋতব্রত তৃণমূল শিবির। সেই ভবনটি এখন পরিষ্কার-পরিচ্ছন্ন করে নতুন করে সাজানো-গোছানোর কাজ শুরু হচ্ছে। তারপর আগামী সপ্তাহ থেকে প্রতিদিন ঋতব্রত তৃণমূল শিবিরের নেতারা ওই ভবন দিনভর থাকবেন বলে খবর। তার জন্য নেতাদের দিন ও সময় ভিত্তিক বসবার একটি তালিকাও তৈরি করা হবে। সেখানে নেতারা বসবেন, কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করবেন, সাংগঠনিক আলোচনা করবেন। ওই ভবন থেকে দলীয় কাজকর্ম শুরু হওয়ার আগে বুধবার ওই ভবনে গিয়ে প্রাথমিক আলোচনা করেছন ঋতব্রত তৃণমূল শিবিরের নেতারা। 

Advertisement

প্রসঙ্গত, তপসিয়ার আদি তৃণমূল ভবনে এখন সংস্কারের কাজ চলছে। তার জন্য মেট্রোপলিটনের বাড়িটি ভাড়া নিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল। কিন্তু সেই ভবনটি কিছুদিন হাতছাড়া হয়ে যায় কালীঘাট তৃণমূলের। বাড়ির মালিকের সঙ্গে নতুন চুক্তি করে এখন সেই ভবনটির চাবি ঋতব্রত তৃণমূলের হাতে।

Advertisement
সম্পর্কিত সংবাদ