মমতা শিবিরের নেতার নামে থানায় অভিযোগ ঋতব্রতর
  • ২৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মমতা শিবিরের সদস্য প্রাক্তন সাংসদ শুভাশিস চক্রবর্তীর বিরুদ্ধে কালীঘাট থানায় অভিযোগ দায়ের করলেন বিদ্রোহী শিবিরের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সোমবার ওই অভিযোগপত্র জমা দিতে বিধায়ক আখরুজ্জামান এবং অন্য নেতারাও গিয়েছিলেন।  গত শনিবার ঋতব্রতর বিরুদ্ধে কালীঘাট থানায় অভিযোগ দায়ের করেন শুভাশিস। সেখানে মমতা তৃণমূলের সদস্য শুভাশিসের বক্তব্য ছিল, জোড়াফুল প্রতীক নিয়ে নির্বাচন কমিশনে জমা পড়া হলফনামাটি থানায় বসে পুলিশের সহযোগিতায় ও ঋতব্রতর সমর্থনে পূরণ করা। পালটা কালীঘাট থানায় অভিযোগে ঋতব্রত বলেন, শুভাশিস সহ কালীঘাটের ‘নট্ট কোম্পানি’ ঢপের চিত্রনাট্য তৈরি করেছিল। সেটি বন্ধ হওয়া দরকার। তাই সঠিক তদন্তের জন্য অভিযোগ দায়ের করেছি। ঋতব্রতর আরও অভিযোগ, মমতা শিবির হুমকি দিয়ে, লোকজনকে ভুল বুঝিয়ে ওই হলফনামা তৈরি করেছিল। সাধারণ মানুষের সই নেওয়া হয়েছিল ত্রিপল বিলি দেখিয়ে কিংবা অন্নপূর্ণার টাকা পাওয়া যাবে বলে। বিভিন্ন থানায় অভিযোগ দায়েরের পাশাপাশি কমিশনেও সব তথ্য দেব। এই বিষয়ে শুভাশিস চক্রবর্তী অবশ্য বলেন, ওরা অন্যায় কাজ করেছে বলে ভয়ে আছে।

Advertisement