Bartaman Logo
২৭ মে, ২০২৬

ঋতু মেহফিল

ঋতু মেহফিল
  • ৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
কত্থক নৃত্য প্রতিষ্ঠান ‘নৃতি নৃত্যম’-এর বার্ষিক অনুষ্ঠানে সম্প্রতি গীতিনাট্য ‘ঋতু মেহফিল’ উপভোগ করেন দর্শক। আগরপাড়ার বিবেকানন্দ মিশন প্রেক্ষাগৃহে আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। একক নৃত্যে নন্দিনী চক্রবর্তীর পরিবেশিত শ্রীবিষ্ণু স্তুতি ভালো লাগে দর্শকের। এরপর ধামার তালে কত্থকের উঠান, আমদ, টুকরা, তিহাই, পরণ, চক্কর ইত্যাদি বোল সহযোগে নৃত্যে পদচারণা ও অঙ্গসঞ্চালনে তাঁর দক্ষতার ছাপ স্পষ্ট হয়ে ওঠে। তবলা বাদনে শিশু শিল্পী অনন্য চক্রবর্তী প্রশংসার দাবি রাখে। নৃত্যশিল্পী লুনা পান, দেবস্মিতা মুখোপাধ্যায় এবং সৌরভ রায়ের পরিবেশনা অনুষ্ঠানটিকে ভরিয়ে তোলে। সমগ্র অনুষ্ঠানটিতে তবলায় সুবীর ঠাকুর, আদিত্য সরকার, কণ্ঠে সৌরভ চক্রবর্তী সেতারে চন্দ্রচূড় ভট্টাচার্য এবং সরোদে সুনন্দ মুখোপাধ্যায় সহযোগিতা করেন। 
কলি ঘোষ
Advertisement
সম্পর্কিত সংবাদ