Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

ঋষিপুরে পড়ুয়াদের খেলার সামগ্রী দিল বিএসএফ

সিভিক অ্যাকশন প্রোগ্রামের মাধ্যমে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে খেলাধুলোর বিভিন্ন সামগ্রী তুলে দিলেন বিএসএফের ১২ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা।

ঋষিপুরে পড়ুয়াদের খেলার সামগ্রী দিল বিএসএফ
  • ১ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, হবিবপুর: সিভিক অ্যাকশন প্রোগ্রামের মাধ্যমে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে খেলাধুলোর বিভিন্ন সামগ্রী তুলে দিলেন বিএসএফের ১২ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। শুক্রবার হবিবপুর ব্লকের ঋষিপুর গ্রাম পঞ্চায়েতের ভারত-বাংলাদেশ সীমান্তের ঋষিপুর উচ্চ বিদ্যালয়ে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএফের ১২ নম্বর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট প্রেম কুমার, ঋষিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শান্তি শিকদার, ঋষিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধনঞ্জয় ঘোষ প্রমুখ। এদিন ছাত্রছাত্রীদের হাতে ব্যাডমিন্টন, ভলিবল, ফুটবল সহ ক্রিকেট খেলার বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয়। ১২ নম্বর ব্যাটালিয়ান কোম্পানি কমান্ড্যান্ট প্রেম কুমার বলেন, সীমান্তে পাহারা দেওয়ার পাশাপাশি সমাজের প্রতি দায়িত্ব রয়েছে বিএসএফের। সীমান্তের সাধারণ মানুষের সঙ্গে সমন্বয় বজায় রাখার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যা ছাত্রছাত্রীদের ভবিষ্যতের পথে এগিয়ে যেতে প্রেরণা দেবে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ