Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

ঋষভের ক্যামিও

জুনিয়র এনটিআরের ছবিতে কাজ করতে চলেছেন ‘কান্তারা’ খ্যাত অভিনেতা ঋষভ শেট্টি। এই মুহূর্তে ‘ড্রাগন’ ছবির কাজে ব্যস্ত এনটিআর। প্রশান্ত নীলের পরিচালনায় এই ছবিতে একটি ক্যামিও চরিত্রে দেখা যেতে পারে ঋষভকে

ঋষভের ক্যামিও
  • ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

জুনিয়র এনটিআরের ছবিতে কাজ করতে চলেছেন ‘কান্তারা’ খ্যাত অভিনেতা ঋষভ শেট্টি। এই মুহূর্তে ‘ড্রাগন’ ছবির কাজে ব্যস্ত এনটিআর। প্রশান্ত নীলের পরিচালনায় এই ছবিতে একটি ক্যামিও চরিত্রে দেখা যেতে পারে ঋষভকে। শোনা যাচ্ছে, এই ছবির জন্য চুক্তিবদ্ধও হয়েছেন ঋষভ। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। সূত্রের খবর, ইতিমধ্যে হায়দরাবাদে ছবির শ্যুটিং শুরু হয়েছে। ঋষভ শীঘ্রই সেখানে যোগ দেবেন বলে খবর। তবে জুনিয়র এনটিআরের বিপরীতে কে থাকবেন, তা এখনও স্পষ্ট নয়। জানা গিয়েছে, আগামী বছর জুন মাসে ছবিটি মুক্তি পাবে বড়পর্দায়। অন্যদিকে, ঋষভও ‘কান্তারা ২’ নিয়ে ব্যস্ত রয়েছেন। এই ছবিতে সদ্য যোগ দিয়েছেন অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ।   

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ