নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: রবিবার রাতে রাইপুরে পথ দুর্ঘটনায় এক সিভিক ভলান্টিয়ারের মৃত্যু হয়। পুলিস জানিয়েছে, মৃতের নাম স্বদেশ নাদ(৩৭)। তাঁর বাড়ি রাইপুরে। তিনি ওইদিন সন্ধ্যায় বাড়ি থেকে বাইকে চেপে ডিউটিতে যোগ দিতে যাচ্ছিলেন। রাইপুরের এসবিআই মোড়ের কাছে অন্য একটি বাইকের সঙ্গে তাঁর সংঘর্ষ হয়। ঘটনায় ওই সিভিক ভলান্টিয়ার গুরুতর জখম হন।
Advertisement
আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে রাইপুর গ্রামীণ হাসপাতাল ও পরে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরে তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। বাঁকুড়া থেকে কলকাতা নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
খাতড়া মহকুমার এক পুলিস আধিকারিক বলেন, আমরা মৃত সিভিক ভলান্টিয়ারের পরিবারের পাশে রয়েছি। কীভাবে তাদের সাহায্য করা যায় তা দেখা হচ্ছে।
খাতড়া মহকুমার এক পুলিস আধিকারিক বলেন, আমরা মৃত সিভিক ভলান্টিয়ারের পরিবারের পাশে রয়েছি। কীভাবে তাদের সাহায্য করা যায় তা দেখা হচ্ছে।