পরনে সবুজ জার্সি, কালো প্যান্ট। হাতে দু’টি স্বয়ংক্রিয় অ্যাসল্ট রাইফেল নিয়ে চলছে ফুটবল খেলা। এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনাটি মণিপুরের কাংপোকপি জেলার। সে রাজ্যের একজন ইনফ্লুয়েন্সার প্রথম ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। তারপর বিতর্ক দানা বেঁধেছে ভিডিও ঘিরে। সেখানে দেখা গিয়েছে, একে-৪৭ রাইফেল নিয়েই ফুটবল খেলছে একদল যুবক। বন্দুকের নলগুলিতে বাঁধা রয়েছে লাল ফিতে। স্থানীয় সূত্রে খবর, রাজধানী ইম্ফল থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে গামনোমফাই এলাকায় একটি ফুটবল ম্যাচে এমনটি ঘটেছিল।



