নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: কুকুরের ভয়ে পালিয়েছিল পোষ্য আফ্রিকান তোতা রিও। নিখোঁজ সেই তোতার খোঁজ পেতে মাইকিং থেকে পোস্টার— সব কিছুই করেছেন পাণ্ডুয়ার বাসিন্দা মলয় মজুমদার। এমনকী, দশ হাজার টাকা পুরস্কারও ঘোষণা করেছেন। ধূসর রঙের সেই পাখি বেপাত্তা হয়ে যাওয়ায় নাওয়াখাওয়া ছেড়েছেন মলয়বাবুর স্ত্রী। মলয়বাবুর কাণ্ডে হইচই পড়েছে পাণ্ডুয়া ও সংলগ্ন এলাকায়। তিনি বলেন, ৯ জুলাই দুপুরে সেই যে কুকুরের ভয়ে গাছে উঠল, আর খোঁজ পেলাম না। রিও আমাদের কাঁধে পিঠে করেই ঘুরত। কী অবস্থায় আছে ওই আফ্রিকান গ্রে প্যারট ভাবলেই আতঙ্ক হচ্ছে।



