Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

হায়দরাবাদ ম্যাচের মহড়া শুরু রিঙ্কুদের

দু’দিন বিশ্রামের পর অনুশীলনে নেমে পড়লেন কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটাররা। রবিবার নিজামের শহরে নাইটদের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ।

হায়দরাবাদ ম্যাচের মহড়া শুরু রিঙ্কুদের
  • ১ মে, ২০২৬ ১৪:০৫
Prefer us on Google

হায়দরাবাদ: দু’দিন বিশ্রামের পর অনুশীলনে নেমে পড়লেন কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটাররা। রবিবার নিজামের শহরে নাইটদের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। পর পর পাঁচটি ম্যাচ জিতেছে তারা। মনোবল তুঙ্গে। তার উপর ঘরের মাঠে খেলবেন ঈশান কিষানরা। ফলে কেকেআরের লড়াই মোটেও সহজ নয়। তবে গত ম্যাচে লখনউকে সুপার ওভারে হারানোর পর রাহানে বাহিনীও পায়ের তলার জমি খুঁজে পেয়েছেন। প্লে-অফে ওঠার স্বপ্নও জেগে উঠেছে নতুন করে। তবে কাজটা সহজ নয়। আর কোনো মতেই হারলে চলবে না। এই অঙ্ক সামনে রেখে এগতে হবে শাহরুখ খানের দলকে।

Advertisement

সানরাইজার্সের ব্যাটিং খুবই শক্তিশালী। প্রথম চার ব্যাটারই ম্যাচের অভিমুখ ঠিক করে দিচ্ছেন। অভিষেক শর্মা ও ট্রাভিস হেড পাওয়ার প্লে’তে ঝড় তুলছেন। তাঁদের কেউ ব্যর্থ হলে সামলে দিচ্ছেন ঈশান কিষান। দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার হেনরিখ ক্লাসেনর ধারাবাহিকতার নিরিখে বাকিদের থেকে অনেক এগিয়ে। সেই সঙ্গে নীতীশ রেড্ডি, সলিল অরোররাও মিডল অর্ডারে ভরসা জোগাচ্ছেন। তাই হায়দরাবাদের বিজয় রথ থামাতে হলে দুরন্ত পারফরম্যান্স মেলে ধরতে হবে নাইটদের। সেই সঙ্গে প্রয়োজন আঁটসাঁট বোলিং। অভিষেক, ঈশানদের থামাতে স্পিনারদের হাতিয়ার করতে পারে কেকেআর। লখনউ ম্যাচেও বরুণ, নারিন দুরন্ত ফর্মে ছিলেন। ফের একবার তাঁদের দিকেই তাকিয়ে দল।
বৃহস্পতিবার কেকেআরের অনুশীলন ছিল তিন পর্বে। সকালে একদল গা ঘামান। বিকেলে আরও কয়েকজন ক্রিকেটারকে নিয়ে চলে প্র্যাকটিস সেশন। সন্ধ্যায় ছিল থার্ড সেশন। আলাদা আলাদা ব্যাচে ক্রিকেটারদের এই অনুশীলনের পিছনে অন্য অঙ্ক থাকতে পারে। তিনটি গ্রুপ সেরা পারফর্মারদের একটা তালিকা তৈরি করে নেওয়া হবে। সেখান থেকেই বাছা হবে প্রথম একাদশ।

Advertisement
সম্পর্কিত সংবাদ