Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

দিতে হবে ৫ কোটি টাকা! আন্ডারওয়ার্ল্ড থেকে ফের হুমকি রিঙ্কু সিংকে

ফের আলোচনার শিরোনামে টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার রিঙ্কু সিং। তবে এবার খেলার মাঠে পারফরম্যান্সের জন্য নয়, বরং আন্ডারওয়ার্ল্ডের কারণে হেডলাইন হলেন রিঙ্কু।

দিতে হবে ৫ কোটি টাকা! আন্ডারওয়ার্ল্ড থেকে ফের হুমকি রিঙ্কু সিংকে
  • ৯ অক্টোবর, ২০২৫ ১২:১০
Prefer us on Google

৯ অক্টোবর, মুম্বই: ফের আলোচনার শিরোনামে টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার রিঙ্কু সিং। তবে এবার খেলার মাঠে পারফরম্যান্সের জন্য নয়, বরং আন্ডারওয়ার্ল্ডের কারণে হেডলাইন হলেন রিঙ্কু। সম্প্রতি আন্ডারওয়ার্ল্ড থেকে ৫ কোটি টাকা চেয়ে হুমকি দেওয়া হয়েছে এই তারকা ব্যাটারকে। মুম্বই ক্রাইম ব্রাঞ্চের তরফে এই তথ্য সামনে আনা হয়েছে। ঘটনায় ইতিমধ্যেই দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

জানানো হয়েছে, দাউদ ইব্রাহিম গ্যাং-এর তরফে রিঙ্কু সিংকে এই হুমকি দেওয়া হয়েছে। উল্লেখ্য বিষয় হল, চলতি বছরে ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যেও তারকা ক্রিকেটার তিনটি হুমকি বার্তা পেয়েছিলেন। এবার ফের একই ধরনের ঘটনায় আতঙ্কিত খেলোয়াড়ের পরিবারের লোকেরাও। ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement
সম্পর্কিত সংবাদ